স্মৃতি ধরে রাখতে মানুষ কত কিছুই না করে! কিন্তু মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে প্রিয় মানুষের মুখটাও হয়ে উঠতে পারে অচেনা। তরুণ বয়সের নানান ভুলে কম বয়সেই স্মৃতি হারানোর ঝুঁকি বাড়ে। স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন আলম-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলমস্মৃতি ঝাপসা হয়ে আসার সঙ্গে বয়সের সম্পর্ক আছে।
তবে কম বয়সেও স্মৃতিভ্রমে ভোগেন অনেকেস্মৃতি ঝাপসা হয়ে আসার সঙ্গে বয়সের সম্পর্ক আছে। তবে কম বয়সেও স্মৃতিভ্রমে ভোগেন অনেকে। এর পেছনে দায় আছে ক্ষতিকর জীবনচর্চারও। তারুণ্যের উচ্ছল দিনে এমন কিছু ভুল কি আপনারও আছে?ঘুমে অবহেলা পড়ালেখা বা কাজের চাপে ঘুমের সঙ্গে আপস করেন অনেকেই। কেউ রাত জেগে চ্যাট করেন, কিংবা স্ক্রল করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ আবার ভোগেন অনিদ্রায়।ঘুমের সময়ের অন্য কোনো সমস্যাও থাকে কারও কারও।
যেমন ঘুমের মধ্যে কথা বলা বা হাঁটা কিংবা ঘুমের সময় শ্বাসের ব্যাঘাত ঘটা (এর একটি উপসর্গ হলো অতিরিক্ত নাক ডাকা)।একজন প্রাপ্তবয়স্ক মানুষের রোজ ৭ থেকে ৯ ঘণ্টা ভালোভাবে ঘুমানো খুবই জরুরি।
সূত্র: প্রথম আলো