সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সেখানে এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংসদ সদস্যের শাস্তির দাবি জানানো হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড মোড়ে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি হয়।বিক্ষোভে শতাধিক মানুষ অংশ নেন। তাঁদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড।
এ সময় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে খড় ও কাপড় দিয়ে গাজী নজরুল ইসলামের প্রতীকী অবয়ব তৈরি করে ক্ষোভ জানানো হয়। পরে তাঁরা মিছিল আকারে বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু করে উপজেলা পরিষদ সড়ক ঘুরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গিয়ে থামেন।
সেখানে বিক্ষোভকারীরা প্রতীকী অবয়বটিতে আগুন দেন।বিক্ষোভে অংশ নিতে আসা স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ‘নাটক সাজিয়ে ওই তরুণীর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে আমরা মনে করি।
সূত্র: প্রথম আলো