দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদনটি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার।
শেরেবাংলা নগর থানার পুলিশ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।আজ বেলা ২টা ২২ মিনিটে পুলিশের একটি গাড়িতে করে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়।দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন–আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ২, আলোচনায় ‘সুইসাইড নোট’এই গাড়িতে করে আসামিদের আদালতে আনা হয়রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে গাজী নজরুলের ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ গতকাল রোববার সন্ধ্যায় উদ্ধার করা হয়।
ফ্ল্যাটটি গাজী নজরুলের।
সূত্র: প্রথম আলো