দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার পরিচিতি রোমান্টিক সিনেমার অভিনেত্রী হিসেবে। তবে নতুন সিনেমা ‘মাইসা’র টিজারে পাওয়া গেল অন্য এক রাশমিকাকে। রাশমিকা মান্দান্নাকে এতটা অ্যাকশননির্ভর চরিত্রে আগে দেখা যায়নি। নতুন সিনেমার টিজারে হাতে কাস্তে, প্রতিপক্ষের সঙ্গে মারামারি, ঘাড় ভেঙে দেওয়া থেকে শুরু করে পানির নিচে লড়াই—সবই করছেন তিনি। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার। ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে। টিজারে রাশমিকাকে দেখা গেছে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও যে নারী হার মানতে রাজি নন, লড়াই করেই নিজের পথ তৈরি করেন—টিজারে সেই চরিত্রেরই আভাস মিলেছে।রাশমিকা মান্দানা।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমি ক্লান্ত, আমি থেমে গেছি, আমি হেরে গেছি।’ এরপরই বদলে যায় দৃশ্যপট।
সূত্র: প্রথম আলো