অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, হয়রানি ও প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে গত শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ শীর্ষক এই আয়োজনে শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা নিয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার করে নানা ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়েও আলোচনা করা হয়। কাশফুল ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)।কর্মশালায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়া অ্যাকাউন্ট, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অ্যাকাউন্ট চুরি, সাইবার নিপীড়ন ও হয়রানির ঝুঁকি।
সূত্র: প্রথম আলো