সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে গত দুই মাসে একের পর এক ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে তিনবার সংসদ সদস্য হয়েছেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে জয়ী হয়েছিলেন। প্রবীণ রাজনীতিক প্রথমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন। পরে দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে জামায়াতে ইসলামী তাঁকে বহিষ্কার করে।
তাঁর সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। এর মধ্যেই তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যু নতুন করে তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলার এজাহারে গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। এজাহারে মরিয়মকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন।
গাজী নজরুলকে এই মামলায় চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডেগাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে আজ সোমবার ঢাকার আদালতে হাজির করা হয়সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে জয়ী হয়ে তৃতীয়বারের মতো সংসদে এসেছিলেন গাজী নজরুল।
সূত্র: প্রথম আলো