‘আব্বা ভ্যানে করে সবজি বিক্রি করে। যখন আগুন লাগার ঘটনা ঘটে, তারপর ঘটনাস্থলে গিয়া খোঁজাখুঁজি করে আব্বার ভ্যান পাইছি। তখন আমি আব্বা, আব্বা করে ডাকতে থাকি।
কিন্তু আব্বারে আর পাইলাম না।’ এভাবেই প্রথম আলোকে কথাগুলো বলছিল সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত সবজি বিক্রেতা নজরুল ইসলামের (৩৫) একমাত্র ছেলে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া সামিউল ইসলাম (১৩)।গতকাল রোববার রাতে প্রিটি গ্রুপের প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে এ ঘটনা ঘটে।‘এমন ঘটনা জীবনে দেখি নাই, একের পর এক বিকট শব্দ শুনছি’নজরুল ইসলামের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে।
আট বছর আগে পরিবার নিয়ে আশুলিয়ায় এসে ভাড়া বাসায় থাকতেন তিনি।
সূত্র: প্রথম আলো