সময়টি যেন কোনোভাবেই উপযোগী নয়।
এআই প্রযুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে যখন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রগতি নিয়ে সাধারণ মানুষের আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ‘গুজব’ বলে আখ্যা দিয়েছেন।অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলির এক সম্পাদকীয়তে অভিযোগ করা হয়েছে, চীনের এআই অগ্রগতিকে থামিয়ে দিতেই যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো এ প্রযুক্তির গতি কমানোর আহ্বান জানাচ্ছে।বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র বা চীন—কোনো দেশই এই দৌড়ে পিছিয়ে পড়তে রাজি নয়।
আবার একটি দেশ আরেকটিকে বিশ্বাসও করে না।
সূত্র: প্রথম আলো