আশুলিয়ার জামগড়ায় রানা হোটেল নামের একটি খাবারের দোকানের টিনের চালা ভেদ করে নিচে পড়ে আছে একটি সিলিন্ডার। আজ সোমবার বেলা দুইটার দিকে উৎসুক লোকজন সিলিন্ডারটি দেখছিলেন। সিলিন্ডারের গায়ে ইংরেজিতে লেখা ‘অ্যাপ্রোভড পিআরডি সিএনজি অনলি ডো নট ইউজ আফটার ২০২১’। গতকাল রোববার রাতে জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ঘটে।
ওই সময় সিলিন্ডারটি উড়ে গিয়ে সেখানে পড়ে বলে জানান দোকানের মালিক। সিলিন্ডারের গায়ে থাকা তথ্য অনুসারে পাঁচ বছর আগে এটির মেয়াদ শেষ হয়ে গেছে। অন্যদিকে ‘অ্যাপ্রোভড পিআরডি’ (প্রেশার রিলিফ ডিভাইস) মানে সিলিন্ডারের ভেতরের চাপ বা তাপমাত্রা নিয়ন্ত্রণের নিরাপত্তাব্যবস্থাও সংশ্লিষ্ট মান নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক যাচাইকৃত ও অনুমোদিত।ঘটনার বর্ণনা দিয়ে রানা হোটেলের মালিক মো. হালিম বলেন, ‘বিকট একটা শব্দ হইলো। এরপর দেখি ধোঁয়া।
দুই চোখে কিছু দেখার মতো অবস্থা নাই।
সূত্র: প্রথম আলো