গত ৭ ও ১০ জুলাই দুই দফায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে শাবিপ্রবি বন্ধুসভা।প্রথম দিন কিন স্কুলের শিশুদের মধ্যে নিমগাছের চারা বিতরণ করা হয় ২০০টি। এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৫০টি চারা, ৩ নম্বর ছাত্রী হলে ১৫০টি ফলদ চারা রোপণ ও বিতরণ করা হয়।
গ্রিন এক্সপ্লোর সোসাইটির মধ্যে বিতরণ করা হয় ১০০টি চারা।শাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।বৃক্ষ শুধু রোপণ নয়, বরং যত্ন নেওয়ারও প্রতিজ্ঞা করে ছোট্ট শিশুরা। একটি গাছ একটি প্রাণ। বৃক্ষের পরিচর্যা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য ছিল।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধু কৌশিক, দুর্জয়, ইয়ারমিন, আলামিন, মুস্তাকিম, জান্নাত, জোনাকিসহ অনেকে।সভাপতি, শাবিপ্রবি বন্ধুসভা
সূত্র: প্রথম আলো