কয়েক দিন ধরেই মিরপুরে এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আজ তারা দুই ভাগ হয়ে খেলেছে প্রস্তুতি ম্যাচও। জাপানের আইচি–নাগোয়ায় এশিয়ান গেমসে সোনা জয়ের আশায় পুরো শক্তির দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে তাতে ধাক্কা হয়ে এসেছে চোট।এশিয়ান গেমসের দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। হ্যামস্ট্রিংয়ের চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের চার দিনের ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। সেই চোটই তাঁকে এশিয়ান গেমস থেকে ছিটকে দিল।টিম ম্যানেজমেন্টের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সাইফউদ্দিন ছিটকে গেলেও তাঁর বিকল্প এখনো চূড়ান্ত হয়নি। গেমসের দলগুলো অনেক আগেই আয়োজকদের কাছে পাঠাতে হয়।
এখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে বিসিবি জানতে চেয়েছে, গেমসের মাত্র কয়েক দিন আগে দলে পরিবর্তন আনা যাবে কি না।পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনদলে চোটের ধাক্কা আছে আরও।
সূত্র: প্রথম আলো