বর্তমান কর্মব্যস্ত জীবনে নতুন একটি ভাষা শেখার জন্য আলাদা করে সময় বের করা বেশ কঠিন। তাই অনেকেই এখন স্মার্টফোনের বিভিন্ন ভাষা শেখার অ্যাপের ওপর ভরসা করছেন। বাসে, ট্রেনে বা অবসরের ফাঁকে প্রতিদিন কিছুটা সময় ব্যয় করে নতুন ভাষা আয়ত্ত করার এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। হয়তো আপনার স্মার্টফোনেও এমন কোনো অ্যাপ রয়েছে, যা প্রতিদিন নিয়ম করে আপনাকে ভাষা শেখার কথা মনে করিয়ে দেয়।
গত পাঁচ মাস ধরে আমিও এমন একটি অ্যাপের সাহায্য নিচ্ছি। প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট পাঠ বা লেসন শেষ করার এক অদ্ভুত তাড়না কাজ করে। কয়েক মাস এভাবে যাওয়ার পর একদিন হঠাৎ রাস্তায় দুজন জার্মান নাগরিকের কথোপকথন শুনে চমকে উঠলাম—আরে, আমি তো তাঁদের কথার টুকটাক বুঝতে পারছি! কিন্তু পরক্ষণেই একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে শুরু করল। এভাবে শুধু অ্যাপের ওপর ভরসা করে কি সত্যিই কোনো ভাষায় অনর্গল কথা বলা সম্ভব?
নাকি এটি নিছকই একটি গেমের নেশা?
সূত্র: প্রথম আলো