ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালে ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এদিকে এ ঘটনার পর বিকেলে ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিতের তথ্য জানায় ক্রীড়া আয়োজক উপকমিটি।
এ সম্পর্কে উপকমিটির আহ্বায়ক অধ্যাপক সরফরাজ নেওয়াজ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক বিভাগীয় সভাপতিদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
আগামীকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় ফুটবল খেলায় মাঠে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থীরা দল প্রতিদ্বন্দ্বিতা করে।
সূত্র: প্রথম আলো