মার্কিন মডেল সিন্ডি ক্রফোর্ডের ছেলে প্রিসলি জারবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ২৭ বছর। রোববার একটি পুনর্বাসনকেন্দ্রে তাঁর মৃত্যু হয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিক্যাল পরীক্ষকের নথিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।সিন্ডি ক্রফোর্ড ও তাঁর স্বামী র্যান্ডি জারবারের প্রতিনিধি অ্যালি জেনকিনস সিবিএসকে বলেন, ‘এই কঠিন ও বেদনাদায়ক সময়ে পরিবার সবার কাছে গোপনীয়তা কামনা করছে।’মায়ের মতো প্রিসলিও মডেল ছিলেন।
তাঁর ছোট বোন কাইয়া জারবারও মডেল। মাত্র ১৬ বছর বয়সে ইতালীয় ব্র্যান্ড মোসকিনোর হয়ে র্যাম্পে হাঁটেন প্রিসলি। পরে বারবেরি, দোলচে অ্যান্ড গাব্বানা ও বতেগা ভেনেতার মতো ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন।মানসিক স্বাস্থ্য ও মাদক নিয়ে খোলামেলা ছিলেনপ্রিসলি নিজের মানসিক স্বাস্থ্য ও মাদক ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন।
২০২৩ সালে ‘স্টুডিও ২২’ পডকাস্টে তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্য, বিষণ্নতা ও জীবনের আরও কিছু সমস্যার সঙ্গে লড়াই করেছি।
সূত্র: প্রথম আলো