আজ সোমবার সকাল থেকেই সাজ সাজ রব চীনের সাংহাইয়ের একটি সম্মেলন কেন্দ্রে। এখানেই আজ সন্ধ্যায় প্রায় দেড় হাজার মানুষের সামনে জমকালো আয়োজনের মাধ্যমে মোড়ক উন্মোচন হলো ভিভোর তিনটি স্মার্টফোনের। ভিভো এক্স-৫০০, এক্স-৫০০ প্রো ও এক্স-৫০০ প্রো ম্যাক্স—এই তিনটি ফোন চীনের বাজারে ছাড়া হলো। তিনটি ফোনই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে আগামী ডিসেম্বরে।বক্তব্য দিচ্ছেন ভিভোর এক্স সিরিজের সিনিয়র ডিরেক্টর ঝাও দিয়ান।
আজ সোমবার সাংহাইয়েএকই আয়োজনে নতুন স্মার্টঘড়ি ভিভো ওয়াচ ৬ ছাড়া হয়। আর উন্মোচন করা হয়েছে ইয়ারফোন ভিভো বাডস ক্লিপের। মোড়ক উন্মোচন করতে এসে ভিভোর ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট হুয়ান তাও বলেন, ‘চীনের জাতীয় ছুটির আগে আমরা নতুন পণ্য ক্রেতাদের জন্য এনেছি। ভিভো ইমেজিং প্রযুক্তিতে এক দশক পার করছে।
সেই অভিজ্ঞতা পাওয়া যাবে নতুন ফোনগুলোতে।’ভিভো এক্স-৫০০, এক্স-৫০০ প্রো ও এক্স-৫০০ প্রো ম্যাক্স মডেলের স্মার্টফোনভিভোর এক্স সিরিজের সিনিয়র ডিরেক্টর ঝাও দিয়ান বলেন, স্মার্টফোনে প্রথম ৮কে ভিডিও করার ক্যামেরা এনেছে ভিভো।
সূত্র: প্রথম আলো