নতুন নীতিমালার বিভিন্ন ধারা স্পষ্ট না হওয়া পর্যন্ত সারের নতুন ডিলার নিয়োগের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। সংগঠনটির দাবি, তড়িঘড়ি করে নতুন ডিলার নিয়োগ করা হলে সার বিতরণ ব্যবস্থায় বিভ্রান্তি, বৈষম্য ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। নয়তো অনাকাঙ্ক্ষিত অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।
আজ সোমবার পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিএফএ। এ সময় অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ আগস্ট কৃষি মন্ত্রণালয় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ জারি করে।সংগঠনটি বলেছে, নীতিমালার অস্পষ্টতা দূর করা, বিদ্যমান ডিলারদের অবস্থান স্পষ্ট করা এবং সার বিতরণ ব্যবস্থার বাস্তব সক্ষমতা মূল্যায়ন না করা পর্যন্ত নতুন ডিলার নিয়োগ স্থগিত রাখা উচিত।বিএফএ বলছে, পরিপত্রে বিদ্যমান ডিলারের পাশাপাশি প্রতি ইউনিয়নে একজন করে নতুন ডিলার নিয়োগের কথা বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো