স্ত্রী–সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছেন সামিউল ইসলাম। তাঁদের বাড়িতে রেখে চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন বৃদ্ধ শ্বশুর–শাশুড়ি। এই সময় বাড়ি থেকে চুরি হয় স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কিছু মালামাল। এ ঘটনায় করা মামলায় শেষ পর্যন্ত হাতকড়া পড়ল জামাতা সামিউলের হাতে। বর্তমানে তিনি কারাগারে আছেন। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা গ্রামে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সামিউল ইসলাম (৪০)। তাঁর পৈতৃক বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার জোনাকী এলাকায়। সামিউল শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।আকবর আলী, গ্রেপ্তার সামিউল ইসলামের শ্বশুরউদ্ধারের পর পুলিশ চুরি হওয়া স্বর্ণের গয়নাগুলো আমাকে দিয়ে দিছে। এই চুরির ঘটনার সঙ্গে আমার জামাতা জড়িত, তা ভাবতেও পারি নাই।
রিমান্ডে সে পুলিশের কাছে সব স্বীকার করেছে।ঘিওর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট উপজেলার পাটাইকোনা গ্রামের আকবর আলী খানের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো