ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করাকে কেন্দ্র করে বিএনপির এক নেতার সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডার পর থানায় হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার রাত আটটার দিকে মামলাটি করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি করা হয়েছে মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী ওরফে টুটুলকে।মুক্তাগাছা থানার ওসি মো. কামরুল হাসান আজ রাত পৌনে ৯টার দিকে প্রথম আলোকে বলেন, মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁদের গ্রেপ্তারে গতকাল রোববার থেকেই পুলিশ চেষ্টা করছে।পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে আরিফ রব্বানী থানায় গিয়ে ওসির কক্ষে ঢুকতে চান।
এ সময় দায়িত্বে থাকা কনস্টেবল মো. বকুল মিয়া তাঁকে জানান, ওসি ও অন্য কর্মকর্তারা জরুরি বৈঠকে আছেন।
সূত্র: প্রথম আলো