করোনা মহামারির সময় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী কেনাকাটায় অনিয়মের মাধ্যমে ১২ কোটি ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান।
দুদকের অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি)’ প্রকল্পের ছয়টি প্যাকেজে অনিয়মের তথ্য পাওয়া যায়।
পৃথক ছয়টি অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মামলা করার সুপারিশের পর কমিশন এসব মামলা অনুমোদন করে।জাহিদ মালেক ছাড়া মামলাগুলোর আসামিরা হলেন কোভিড-১৯ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ডা. মো. ইকবাল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা ঝোরা, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, সাবেক সহকারী পরিচালক ডা. মো. শরিফুল হাসান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহা. আনোয়ার সাদাত এবং মেডিকেল অফিসার ডা. অনির্বান সরকার।এ ছাড়া জাদিদ অটোমোবাইলসের স্বত্বাধিকারী কাজী শামীমুজ্জামান, ই-মিউজিকের স্বত্বাধিকারী মো. হোসনী ইয়ামিন, ব্রেন স্টেশন ২৩ লিমিটেডের স্বত্বাধিকারী রইসুল কবীর, ইনশা ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিম করপোরেশনের ব্যবস্থাপনা অংশীদার মো. মোস্তফা মনোয়ার এবং এসআরএস ডিজা...
সূত্র: প্রথম আলো