এবার বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যেসব বিমানবন্দর ও প্রতিষ্ঠান ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেবে, তারা মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে বলেও জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন।
তিনি বলেন, ‘২৩ সেপ্টেম্বর (বুধবার) সব ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে।’ বেসেন্ট বলেন, আন্তর্জাতিক ভ্রমণ থেকে ইরানি এয়ারলাইনসগুলো বুধবার থেকে বাদ পড়তে পারে।
কারণ, ওয়াশিংটন বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা ইরানের বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া অব্যাহত রাখলে, তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।এই সতর্কতা কেবল এয়ারলাইনসগুলোর উদ্দেশ্যেই দেওয়া হয়নি; বরং বিদেশে তাদের কার্যক্রম পরিচালনায় যেসব বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকেটিং এজেন্সি এবং অন্যান্য ব্যবসার ওপর তারা নির্ভর করে, সেগুলোর প্রতিও দেওয়া হয়েছে।বেসেন্ট বলেন, ‘ইরানি এয়ারলাইনসের ফ্লাইট যদি অবতরণ করে, তবে আপনি তাদের জ্বালানি দিতে পারবেন না।
সূত্র: প্রথম আলো