জিমি ডোনাল্ডসন একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর। তবে তিনি বিশ্বজুড়ে মিস্টারবিস্ট নামেই বেশি পরিচিত। তাঁকে বলা চলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার। এই আমেরিকান ইউটিউবার তাঁর বিশাল আকারের চ্যালেঞ্জ ও স্টান্টের জন্য পৃথিবীজুড়ে পরিচিত। তিনি প্রায়ই নানা ধরনের চ্যারিটি ভিডিও বানান। তবে এবার তিনি ঘানায় প্রায় ১০ মিলিয়ন ডলার খরচে একটি গ্রাম উদ্বোধন করেছেন।
কোকো শিল্পে কাজ করা শিশুশ্রমিকদের পরিবারগুলোকে সাহায্য করতেই এই বড় পদক্ষেপ।এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আবনা ডাকওয়া ভিলেজ’। এর মাধ্যমে মানুষের জন্য ঘরবাড়ি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাওয়ার পরিষ্কার পানি ও উপার্জনের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। মিস্টারবিস্ট তাঁর নতুন একটি ভিডিওতে এই কাজের কথা জানান।
তিনি এটিকে তাঁর জীবনকালের সবচেয়ে বড় মানবিক কাজ বলে জানিয়েছেন।গ্রামটি তৈরিতে প্রায় এক বছরের পরিকল্পনা ও আট মাস নির্মাণকাজে লেগেছে।
সূত্র: প্রথম আলো