ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে শাড়ির সাজে বরাবরই আলাদা এক আভিজাত্য ফুটে ওঠে। এবার সেই চিরচেনা বাঙালি সৌন্দর্যকেই রাজকীয় আবহে তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া।ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধনে ধরা দিয়েছেন ছোটপর্দার স্টাইলিশ অভিনেত্রী টয়া। তাঁর পরনে বাংলাদেশি ডিজাইনার লেবেল সাফিয়া সাথীর জমকালো শাড়ি।
ব্রোঞ্জ -বেইজ আভার এই শাড়ির আঁচল ও পাড়জুড়ে সোনালি সুতার কারুকাজ, লাল ফুলের নকশা নিখুঁতভাবে ফুটে উঠেছে।শাড়ির সঙ্গে জুটি হওয়া ব্লাউজটিও কম যায় না। মেরুন ভেলভেটের ব্লাউজে স্কেলোপ কাটের নেকলাইন, তাতে ফুটে উঠেছে সোনালি সিকুইন ও জরিসুতার সূক্ষ্ম কাজ।এই লুকের অন্যতম আকর্ষণ ড্যাজলিং বাই নাফিসা ব্র্যান্ডের ভারী সোনালি ঝুমকা। মুক্তা ও লাল পাথরের সমন্বয়ে তৈরি এই গয়না শাড়ির রঙের সঙ্গে তৈরি করেছে দারুণ এক মেলবন্ধন।
হাতে সোনালি চুড়ি ও আংটিতে পূর্ণতা পেয়েছে গয়নার সাজ।সাজে ঐতিহ্যের সঙ্গে ছিল আধুনিকতার ছোঁয়াও।
সূত্র: প্রথম আলো