গেল শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরের আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি মজুতকেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রিয়াদজুড়ে তখন বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। একইভাবে জেদ্দা, তাইফ ও ইয়ানবুসহ দেশের আরও কয়েকটি অঞ্চলেও সতর্কসংকেত শোনা যায়।হুতিদের সাম্প্রতিক হামলার ঢেউয়ের মুখে সৌদি আরব কতটা ঝুঁকিপূর্ণ, এই হামলা তা স্পষ্ট করে দিয়েছে।
হুতিরা বলছে, ইয়েমেনে সৌদি হামলার জবাব হিসেবেই তারা সৌদি আরবে এসব হামলা চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তাঁর বন্ধু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সহায়তা করবেন?২০১৯ সালে ইরাক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের তেল স্থাপনায় আঘাত হানা হয়েছিল। সে সময় মার্কিন প্রেসিডেন্ট সৌদি আরবকে সহায়তা করতে ব্যর্থ হয়েছিলেন। এবারও যুবরাজ যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে হোয়াইট হাউসে ফোন করেছেন।
কিন্তু ট্রাম্প আবারও না বলেছেন।পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়ে পড়বেসৌদি যুবরাজকে আবারও কেন হতাশ করলেন ট্রাম্পগত বছর ট্রাম্পের সঙ্গে বিভিন্ন চুক্তির সময় মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন।কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির কাছ থেকে সেই বিনিয়োগের বিনিময়ে সৌদি আরব প্রায় কোনো সুরক্ষাই পাচ্ছে না।ট্রাম্প প্রশাসন রিয়াদকে গোয়েন্দা তথ্য দেওয়া...
সূত্র: প্রথম আলো