হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ি এলাকায় প্রায় ৬০০ একরের সাতছড়ি জাতীয় উদ্যান বিচিত্র প্রজাতির গাছগাছালি ও জীবজন্তুর অভয়ারণ্য। প্রায় ২০০ প্রজাতির গাছের পাশাপাশি রয়েছে ১৯৭ প্রজাতির জীবজন্তু। পর্যটকদের কাছেও এই উদ্যান পরিবেশের সান্নিধ্য পাওয়ার অসাধারণ জায়গা বলেও বিবেচিত হয়।
কিন্তু যে সাতটি পাহাড়ি ছড়ার কারণে এই বনের নামকরণ হয়েছিল এবং যে ছড়ার পানির কারণে এই বন এমন জীববৈচিত্র্যে সমৃদ্ধ হয়ে উঠেছিল, সেই ছড়ার অস্তিত্বই আজ বিলীনের পথে।
ছড়া বিলীনের পাশাপাশি প্রাকৃতিক জলাধারগুলোও ভরাট হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় সাতছড়ির সামগ্রিক বাস্তুতন্ত্র গুরুতর হুমকির মধ্যে পড়তে যাচ্ছে।প্রথম আলোর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সাতটি ছড়ার মধ্যে চারটির অস্তিত্বই নেই, বাকি তিনটি দৃশ্যমান থাকলেও নেই পানির প্রবাহ।
সূত্র: প্রথম আলো