গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্নায়ুযুদ্ধকালে একটি সাবেক সামরিক ঘাঁটি আবার চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির পাশাপাশি পূর্ব উপকূলের একটি ঘাঁটিতেও তারা সামরিক উপস্থিতি বৃদ্ধি করবে। ঘাঁটিটি বর্তমানে ডেনমার্কের ডগ স্লেড প্যাট্রোল (ইউনিটটি কুকুরের টানা স্লেজ গাড়ি ব্যবহার করে) ব্যবহার করছে।যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে আজ মঙ্গলবার স্বাক্ষরিত হতে যাওয়া একটি চুক্তির আওতায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।গ্রিনল্যান্ডবাসীরা ট্রাম্পের চুক্তি নিয়ে প্রশ্ন তুলছেনদুটি সূত্র জানায়, ওই দুটি জায়গা হলো নারসারসুয়াক ও মেস্টারসভিগ। ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্র ব্লুই ওয়েস্ট ওয়ান নামের সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়। এর পর থেকে নারসারসুয়াকের জনসংখ্যা কমে মাত্র কয়েক ডজনে নেমে আসে।
অন্যদিকে মেস্টারসভিগ ঘাঁটিটি বর্তমানে ডেনিশ বিশেষ বাহিনীর সিরিয়াস ডগ স্লেড প্যাট্রোল ব্যবহার করে।নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে স্থানীয় সময় আজ সকাল সাড়ে ১০টায় ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের এ নতুন চুক্তিতে সই করার কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো