আলোচনাটা উঠেছে হ্যারি কেইনের কারণে। গত শুক্রবার রাতে বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তারপরই আলোচনাটা ফিরে আসে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড কার? এর পাশাপাশি এই শীর্ষ পাঁচ লিগের প্রতিটিতে দ্রুততম ১০০ গোলের রেকর্ড কাদের, সেই আলোচনাও ওঠে।প্রথম প্রশ্নটির উত্তর আগে দেওয়া যাক। ক্রিস্টিয়ানো রোনালদো।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড পর্তুগালের এই কিংবদন্তির। ২০১২ সালের মার্চে স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ৯২তম ম্যাচে শততম গোলের দেখা পান রোনালদো। শীর্ষ ৫ লিগ মিলিয়ে তাঁর চেয়ে কম ম্যাচ খেলে ১০০ গোলের দেখা পাননি আর কেউ। কেইন বুন্দেসলিগায় শততম গোল পান বায়ার্নের হয়ে ৯৮তম ম্যাচে।তাহলে বাকি তিনটি লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড কাদের?
এই প্রশ্নটি থেকে যায়।ফ্রান্সের লিগ আঁ–তে মার্শেই কিংবদন্তি ইয়োসিপ স্কোবলারের ৫৪ বছর আগে গড়া রেকর্ডটি এখনো কেউ ভাঙতে পারেননি।
সূত্র: প্রথম আলো