মানুষের পক্ষে কি একটানা ১০ মাস কোনো বিরতি ছাড়া কাজ করা সম্ভব? একদমই নয়। কিন্তু এই অসম্ভব কাজটি করে ‘কমন সুইফট’ নামের ছোট এক প্রজাতির পাখি। সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আবিষ্কার করেছেন, এই পাখিগুলো মাটিতে না নেমে একটানা ১০ মাস পর্যন্ত আকাশে উড়তে পারে।পাখির গায়ে আলো ও নড়াচড়া মাপার বিশেষ এক প্রযুক্তি বসিয়ে বিজ্ঞানীরা এই তথ্য পান। গবেষণায় দেখা যায়, ১০ মাসের পরিযায়ী হওয়ার পুরোটাই এরা আকাশে উড়ে কাটায়।
শুধু ডিম পাড়ার জন্য বছরের বাকি দুই মাস এরা মাটিতে নামে।জীববিজ্ঞানী অ্যান্ডার্স হেডেনস্ট্রম জানান, প্রাণিজগতের এই ক্ষমতা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে।
মাটিতে পা না রেখে একটানা ১০ মাস আকাশে উড়ে চলার ঘটনা এখন পর্যন্ত জানা সবচেয়ে দীর্ঘতম রেকর্ড।দোয়েল কীভাবে বাংলাদেশের জাতীয় পাখি হলোশুধু ডিম পাড়ার জন্য বছরের বাকি দুই মাস এরা মাটিতে নামেঅন্য পাখিরা কি এত দীর্ঘ পথ পাড়ি দিতে পারেপৃথিবীতে আরও অনেক পাখিই দীর্ঘ পথ পাড়ি দিতে পারে।
সূত্র: প্রথম আলো