গত কয়েক বছর ঘরোয়া ফুটবলের সূচি হঠাৎ বদলের সংস্কৃতি থেকে অনেকটা বেরিয়ে এসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এবার আবার শুরু হয়েছে সেই পুরোনো সংস্কৃতি।মোহামেডানের আবেদনের ভিত্তিতে গত পরশু তাদের লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ পেছানোয় আবাহনী ও ব্রাদার্স তাদের খেলা পেছাতে আবেদন করে।
দুই দলেরই আজ ফেডারেশন কাপের প্রথম দিনে ম্যাচ ছিল সূচিতে।আজ সকাল সোয়া ১০টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানায়, ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটি আজ হবে না। মানিকগঞ্জে আজ বেলা তিনটায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। আগামীকাল একই ভেন্যুতে ম্যাচটি হবে বলে জানায় বাফুফে।তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনীর আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি বাফুফে। আবাহনীর ম্যাচ মুন্সিগঞ্জে বেলা তিনটায়, নবাগত চট্টগ্রাম সিটির সঙ্গে।
বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনীর ম্যানেজার শহীদ হোসেন স্বপন প্রথম আলোকে বলেন, ‘ব্রাদার্সের খেলাও পিছিয়েছে।
সূত্র: প্রথম আলো