একসময় নদী-খাল আর প্রাকৃতিক জলাশয়ের মাছ হিসেবে পরিচিত ছিল পাবদা। এখন এই সুস্বাদু মাছ পুকুরেও চাষ হচ্ছে। পুকুর থেকে পাবদা মাছ ধরে প্রথমে বাছাই করা হয়। ওজন মেপে আলাদা করা হয়। এরপর বরফ দিয়ে কর্কশিটের বাক্সে ভরে পাঠানো হয় নানা জায়গার বাজারে।
পুকুর থেকে বাজারে পাবদা মাছ নিয়ে যাওয়ার এই প্রক্রিয়ার ছবিগুলো সম্প্রতি বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর গ্রাম থেকে তোলা।পুকুরে চাষ করা পাবদা মাছ ধরছেন তাঁরামাছ পরিবহনের জন্য কর্কশিটের বাক্স প্রস্তুত করা হচ্ছেমাছ সংরক্ষণের জন্য বরফ ভাঙার কাজ চলছেবাছাই করা পাবদা মাছ রাখা হয়েছে বিশেষ উপায়ে আনা জ্যান্ত পাবদা মাছ নামানো হচ্ছেজ্যান্ত পাবদা মাছ ঝুড়িতে করে তুলছে এক কিশোর পুকুর থেকে ধরা পাবদা মাছ স্তূপ করে রাখা হচ্ছেমাছের ওপর ছড়িয়ে দেওয়া হয়েছে বরফের টুকরা কর্কশিটের বাক্সে বরফ দিয়ে মাছ সাজাচ্ছেন একজন বাজারে পাঠানোর আগে মেপে নেওয়া হচ্ছে মাছের ওজন
সূত্র: প্রথম আলো