১৪ বছর আগে নিজেই ছিলেন নতুন মুখ। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে শুরু হয়েছিল বলিউডে তাঁর পথচলা। ১৪ বছর পর এবার অন্য ভূমিকায়, সেই আলিয়া ভাট প্রযোজক হিসেবে চার নতুন অভিনয়শিল্পী ও এক নবাগত পরিচালককে পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শকের কাছে। ছবির নাম ‘ডোন্ট বি শাই’।গত শুক্রবার মুম্বাইয়ে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বোন শাহীন ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন আলিয়া।
নিজের অভিনয়জীবনের শুরুর দিন, প্রযোজক হিসেবে নতুন অভিজ্ঞতা থেকে জেন-জি প্রজন্মের শব্দ, কথায়-কথায় উঠে এল অনেক কিছু। বাদ গেল না ছোটবেলায় দুই বোনের খুনসুটির গল্পও।ওদের থেকেও বেশি নার্ভাসমুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানকে দেওয়া হয়েছিল কলেজ ফেস্টের আবহ।
ক্যান্ডি ফ্লস, গোলা, নুডলস থেকে প্রসাধনীর স্টল; রঙিন আবহে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল।বোন শাহীনের সঙ্গে মঞ্চে এসে উপস্থিত গণমাধ্যমকে ধন্যবাদ জানান আলিয়া।
সূত্র: প্রথম আলো