চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মাহফুজুর রহমানকে আটক করা হয়।
আজ মঙ্গলবার ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।আনোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়। তিনি বাসাটিতে লুকিয়ে ছিলেন।আনোয়ার হোসেন খান বলেন, মহাখালীতে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হতে পারে।
সূত্র: প্রথম আলো