এশিয়া কাপের সময় থেকেই চাপটা ছিল। সে চাপ এতটাই প্রবল ছিল যে দেশের বাইরে থেকে মেইলে টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছাটা জানিয়ে দেন নিগার সুলতানা। তাঁর এভাবে পদত্যাগে ‘বিব্রত’ হওয়ার কথা জানান নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম। একটা দূরত্ব তাই তৈরি হয়েছিল আগেই। সেই দূরত্বের প্রভাবটা পড়ল এশিয়ান গেমসে।বাংলাদেশের জন্য এশিয়ান গেমসে ক্রিকেট বরাবরই পদক পাওয়ার আশার বাতিঘর। বাংলাদেশের মেয়েরা কখনো তাতে হতাশ করেনি।
এর আগে তিনটি আসরে প্রথমবার জিতেছিল রুপা, পরের দুবার ব্রোঞ্জ। কিন্তু এবার এশিয়ান গেমসে ক্রিকেট থেকে মেয়েদের খালি হাতে ফিরতে হচ্ছে। চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু শেষ চারে ভারতের বিপক্ষে হারতে হয় বড় ব্যবধানে। তখন দল সংশ্লিষ্টদের দাবি ছিল, ভারতের সঙ্গে তাদের শক্তির ব্যবধানটা স্পষ্ট।
তাদের সঙ্গে এশিয়ান কোনো দলই পেরে ওঠে না এখন।নিগার সুলতানা কথাটা সত্যিও।
সূত্র: প্রথম আলো