বছরের এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ডেঙ্গু অন্যান্য ভাইরাসজনিত রোগ থেকে একটু আলাদা। কারণ, ডেঙ্গু ভাইরাস অনেকের প্রাণ সংহারক হতে পারে। ডেঙ্গুজনিত জটিলতায় প্রতিদিনই সংবাদপত্রে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সীসহ অন্তঃসত্ত্বা নারীও আছেন।
অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে কেন বেশি সচেতনতাএখানে একজন নয়, মূলত দুজন মানুষের ভালো–মন্দের ব্যাপার জড়িত।গর্ভাবস্থায় যেকোনো নারীর রোগ প্রতিরোধক্ষমতা কম থাকে। তাই রোগ জটিল হওয়ার আশঙ্কা থাকে বেশি।গর্ভাবস্থায় নারীর শরীরে অনেক রকমের পরিবর্তন ঘটে।
তাই ডেঙ্গুর অনেক জটিলতা চোখ এড়িয়ে যেতে পারে।গর্ভাবস্থায় ডেঙ্গুর পর রক্তের অণুচক্রিকা কমে গেলে বা রক্তচাপ কমে গেলে তা থেকে প্রসবকালীন রক্তক্ষরণ, অকালজন্ম বা গর্ভপাত প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে।গর্ভাবস্থায় প্রথম তিন মাসে ডেঙ্গু হলে গর্ভাবস্থার লক্ষণের সঙ্গে ডেঙ্গুর লক্ষণ মিলে ভুল–বোঝাবুঝি হয়।
সূত্র: প্রথম আলো