মাহমুদ হাসান ফাহিমজীবন, সুস্থতা, জ্ঞান, পরিবার, সন্তান, জীবিকা, নিরাপত্তা, সময়, সম্মান—এসবের প্রতিটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। অনেক সময় এসব নিয়ামত এতটাই স্বাভাবিক বিষয় মনে করে যে এগুলোর প্রকৃত মূল্যই উপলব্ধি করি না। অথচ এসব নিয়ামত কত দিন থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই।আল্লাহ–তাআলা মানুষের অবস্থা পরিবর্তন করেন না। মানুষ নিজে নিজেদের অবস্থার পরিবর্তন করে ফেলে।
আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।’ (সুরা রাদ, আয়াত : ১১)নিয়ামত কীশুধু অর্থসম্পদই নিয়ামত নয়, বরং আল্লাহর দেওয়া প্রতিটি বস্তুই নিয়ামত।
চোখে দেখা, কানে শোনা, কথা বলতে পারা, সুস্থ শরীর, নিরাপদে ঘুমানো, পরিবারকে কাছে পাওয়া, হালাল উপার্জনের সুযোগ, সময় পাওয়া, জ্ঞান অর্জনের সুযোগ—সবই নিয়ামত।আল্লাহ বলেন, ‘তোমাদের কাছে যে নিয়ামত রয়েছে, তা আল্লাহর পক্ষ থেকেই।’ (সুরা নাহল, আয়াত: ৫৩)অর্থাৎ নিয়ামত পাওয়া যেমন আল্লাহর অনুগ্রহ, তেমনি নিয়ামত ধরে রাখার জন্যও প্রয়োজন কৃতজ্ঞতা, আনুগত্য ও সৎ জীবনযাপন।
সূত্র: প্রথম আলো