প্যারিস যাদের শহর, সেই ফরাসিরা বলে প্যারি, কিন্তু প্যারির ‘র’ উচ্চারণ করতে গিয়ে ওরা জিহ্বার শেষভাগ আর কণ্ঠ দিয়ে এমন কসরত করে যে সেই উচ্চারণটিকে লিখে প্রকাশ করা সম্ভব নয়। প্যারিস সুন্দরীকে দেখার ইচ্ছা অনেক দিনের। দেশে থাকতে ওর রূপের বর্ণনা অনেক পড়েছি। সিদ্ধান্ত নিই, এবারের খ্রিষ্টীয় পব ইস্টারে বিশ্ববিদ্যালয়ের ১৫ দিনের ছুটিতে ওকে দেখতে যাব।তখনো ইউরোপের দেশগুলোর সীমান্ত হাট করে খুলে দেওয়া হয়নি।
এক দেশ থেকে অন্য দেশে যেতে সীমান্তচৌকিতে ভিসা দেখাতে হতো।ফরাসি দূতাবাসের তোরণ খুলবে সকাল ৯টায় কিন্তু ভিসাপ্রার্থীদের লাইনের প্রথম দিকে দাঁড়ানোর জন্য সকাল আটটাতেই চলে আসি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ফরাসি দূতাবাসে। এত সকালে এসেও দেখি, দূতাবাসের সামনের ফুটপাতে ভিসাপ্রার্থীদের দীর্ঘ লাইন পড়ে গেছে। কী আর করা, লাইনের পেছনে গিয়ে দাঁড়াই। প্রতিক্ষণেই আমার পেছনে লাইনটা দীর্ঘ হতে থাকে।মার্চের সকাল।
তাপমাত্রা শূন্যের নিচে ১২–১৩ ডিগ্রি হবে।
সূত্র: প্রথম আলো