দাঁতের ব্যথা। শুধু কি ব্যথা? ফুলেও যায় কখনো কখনো। আর কেমন সে ব্যাথা, সেটা বরং থাক। একবার দাঁতের ব্যথায় যারা ভুগেছ, তারা তোমার অভিজ্ঞতাটুকু বন্ধুকে জানিয়ে দিয়ো। এত দুর্ভোগ, এত ঝক্কি ঝামেলা কিন্তু খুব সহজে এড়ানো যায়। চাই শুধু সচেতনতা। আর দাঁতের একটুখানি যত্ন। এককথায় বলতে হলে যদি একটু সময় নিয়ে নিয়ম করে দাঁত ব্রাশ করো, বছরের পর বছর ভালো থাকবে দাঁত। যে তথ্যগুলো মনে রাখবে-বছরে অন্তত দুবার দাঁতের চিকিৎসকের কাছে যেতে হবে।
সমস্যা থাকুক কিংবা না থাকুক একবার দেখিয়ে নাও।দাঁত ব্রাশের বেশ কিছু পদ্ধতি আছে। চিকিৎসকের কাছ থেকে জেনে নাও কোন পদ্ধতিতে মাজতে হবে দাঁতযারা চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছ না, শুধু এটুকু জেনে রাখো, ব্রাশ কখনো সামনে পিছনে করে করতে হয় না। দাঁত যেসব কারণে ক্ষয় হয়, এটি তার অন্যতম। তাই দাঁত মাজতে হয় ওপর-নিচ করে।দাঁত মাজতে হবে দিনে দুবার।
সকালে খাওয়ার পরে, আর রাতে ঠিক ঘুমাতে যাওয়ার আগে।ইউটিউবার মিস্টারবিস্ট ঘানায় আস্ত গ্রাম গড়ে তুলেছেন কেনআর যেসব টুথপেস্টে ফ্লোরাইড আছে, সেগুলো ব্যবহার করা বেশ ভালো।
সূত্র: প্রথম আলো