স্যাটে (স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট) ১৬০০ এর মধ্যে ১৫৯০ পেয়েছেন প্রত্যয় রায় চৌধুরী। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ও গণিতের ছাত্র। পড়ুন তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ।প্রত্যয় রায় চৌধুরীস্যাটে (স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট) ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ পাওয়ার পর অনেকেই জানতে চেয়েছেন, কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম।
কোনো একটি নির্দিষ্ট বই বা রিসোর্স নয়, আমার কাছে এই সাফল্যের মূল ছিল নিজের অবস্থান বুঝে পরিকল্পিতভাবে অনুশীলন করা। শুরুতেই বুঝতে হবে পরীক্ষাটি আসলে কী যাচাই করে এবং কোথায় আপনার উন্নতি করা প্রয়োজন। অনেকেই প্রস্তুতির শুরুতে অনেক বই, ভিডিও, মডেল টেস্ট সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু শুধু রিসোর্স বাড়ালেই প্রস্তুতি ভালো হয় না; বরং কোন জায়গায় সমস্যা আছে, সেটি চিহ্নিত করে পরিকল্পিত অনুশীলনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমার প্রস্তুতির মূল ভিত্তি ছিল তিনটি বিষয়।
সূত্র: প্রথম আলো