শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে প্রথম আলো হাতে নিয়েই চোখ আটকে গেল শীর্ষ সংবাদে। ‘নারীর প্রতি বৈষম্য বেড়েছে’ শীর্ষক প্রতিবেদনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট নিয়ে নানা দিক তুলে ধরা হয়েছে। পড়তে পড়তে কয়েকটি সংখ্যায় এসে আটকে গেলাম।প্রথমে ভালো খবর। শিক্ষায় বাংলাদেশ বেশ ভালো করেছে। শিক্ষায় নারী-পুরুষ সমতার স্কোর এখন ৯৬ দশমিক ১ শতাংশ, যা বাংলাদেশের এযাবৎকালের সর্বোচ্চ।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জিত হয়েছে। এ ছাড়া সামগ্রিক অবস্থানে বড় পতনের পরও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার ওপরে। মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান—সবাই বাংলাদেশের পেছনে। অর্থাৎ আমাদের অর্জন নেহাতই খারাপ নয়।তবে একই রিপোর্টের অন্য দিকও আছে। অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগে ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪২তম।
নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৩৮ দশমিক ৪১ শতাংশ, যেখানে পুরুষের ৭৯ দশমিক ৯৬ শতাংশ।
সূত্র: প্রথম আলো