অসতর্কতার কারণে হাত থেকে পড়ে গেলে ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্দায় ফাটল ধরে বা দাগ পড়ে যায়। ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে রাগড প্রটেকশন সিস্টেমযুক্ত নতুন মডেলের স্মার্টফোন দেশের বাজারে এনেছে আইটেল। ‘আইটেল পাওয়ার ৮০’ মডেলের ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ সুবিধা থাকায় পানিতে পড়ে গেলেও নষ্ট হয় না। এমনকি ধুলাও জমে না।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকায় ১০ ঘণ্টা পর্যন্ত টানা ভিডিও দেখা যায় ফোনটিতে। ইন্টেলিজেন্ট ব্যাটারি সেলফ-রিপেয়ার প্রযুক্তি থাকায় ফোনটির ব্যাটারির কার্যকারিতা দীর্ঘদিন ভালো থাকে।
ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।৬.৭৮ ইঞ্চির হাই-ডেফিনিশন পর্দার ফোনটিতে ইউনিসক টি৭২৫০ প্রসেসর রয়েছে, ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়।
সূত্র: প্রথম আলো