বগুড়ার শেরপুরে মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেকে নিয়ে ৯ শিক্ষার্থীকে আটকে রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন কিশোর তাদের ডেকে নিয়ে যায়। প্রায় আট ঘণ্টা পর পাশের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার একটি মুরগির খামারের গুদাম থেকে তাদের উদ্ধার করেন অভিভাবকেরা।গতকাল সোমবার এ ঘটনা ঘটে। রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা।
এতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন অন্তত ৫০ জন অভিভাবক। তাঁদের অভিযোগ, বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীরা কীভাবে বাইরে চলে গেল, তা শিক্ষকদের নজরে আসেনি।
বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুয়ারা পারভীন বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার সমাবেশে ওই শিক্ষার্থীদের মধ্যে আটজন উপস্থিত ছিল।
সূত্র: প্রথম আলো