ছুরি হাতে অদ্ভুত লুকে দেখা গেল তাঁকে। এদিকে এরপর কী হবে জিজ্ঞেস করা নাকি বারণ। শেফের সাজপোশাকে কিচেন নাইফ হাতে এক ফটোশুটে দেখা গেল অভিনেত্রী জয়া আহসানকে। ক্যাপশনে লিখেছেন, ডোন্ট আস্ক হোয়াট হ্যাপেনস নেক্সট। এ কী সতর্কতা নাকি সাসপেন্স? দেখে মনে হচ্ছে কোনো চরিত্রের লুক। এদিকে হাতে ভয়ংকরদর্শন ছুরি থাকলেও পরের ছবিগুলোতে দেখা যাচ্ছে তিনি বিশাল এক নাশপাতিতে কামড় বসাচ্ছেন।
সব মিলিয়ে এক ধোঁয়াশা তৈরি হয়েছে বলা যায় জয়ার সামাজিক মাধ্যমে পোস্ট করা নতুন ছবিগুলো নিয়ে। প্রথমেই দেখা গেল শেফের পোশাক পরে জয়া আহসানের ছুরি হাতে অদ্ভুত অভিব্যক্তি কপার হাইলাইট করা চুলগুলো কিন্তু এর মঝেও নজর কাড়ছে সফট কার্লসে ছেড়ে রেখেছেন জয়া চুলগুলো হাতে ভয়ংকরদর্শন ছুরি থাকলেও অন্য কিছু নয়, বরঞ্চ বিশাল এক নাশপাতিতে কামড় বসাচ্ছেন জয়া।
হালকা মেকওভার, ছোট স্টাড আর আংটি ও ক্লিন গার্ল ম্যানিকিওরে এসেছে পরিপাটি লুক যেন এক চরিত্রের ভেতর ঢুকে আছেন তিনিসব মিলিয়ে জয়ার এই ছুরিসহ লুকে বেশ রহস্য তৈরি হয়েছে ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম
সূত্র: প্রথম আলো