বয়োজ্যেষ্ঠদের থাকে নানা ধরনের রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ প্রভৃতি। তাই তাঁদের খাবার ও পুষ্টি নিয়ে পরিবারের সদস্যদের আলাদা করে ভাবতে হবে।বার্ধক্যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গে এবং এগুলোর কার্যকারিতায় পরিবর্তন আসে। জিবের স্বাদকোষের সংখ্যা ও কার্যকারিতা কমতে থাকে। অনেকের দাঁত পড়ে যায়, লালা নিঃসরণের মাত্রাও কমে আসে।এ জন্য তাঁদের খাবার চিবানো ও গলাধঃকরণের ক্ষমতাও কমে যায়।
বয়োজ্যেষ্ঠদের থাকে নানা ধরনের রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ প্রভৃতি। তাই তাঁদের খাবার ও পুষ্টি নিয়ে পরিবারের সদস্যদের আলাদা করে ভাবতে হবে।শারীরিক দুর্বলতা কমাতে এবং ত্বকের সুরক্ষা ও মাংসপেশির ভাঙনরোধে আমিষজাতীয় খাবার বয়োজ্যেষ্ঠদের জন্য খুবই জরুরি। আমিষের চাহিদা পূরণে দেওয়া যেতে পারে—দুধটক দইডিমকাঁটা ছাড়ানো মাছমাংসের কিমা এ বয়সে বেশি চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে।
খাবারে যোগ করা যেতে পারে সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার।
সূত্র: প্রথম আলো