শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, এমডি নুজহাত আনোয়ার এবং আইপিএফ চেয়ারম্যান নাসরিন বেগম। আজ মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারেপুঁজিবাজারের বিনিয়োগকারীদের তথ্যপ্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে নতুন একটি ওয়েবসাইট চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আন্তর্জাতিক মানের সব সুবিধা ও তথ্য একই জায়গায় পাবেন। নতুন ওয়েবসাইটের লিংক হচ্ছে new.dsebd.org। আজ মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসই পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার, বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের (আইপিএফ) চেয়ারম্যান নাসরিন বেগম প্রমুখ।
সূত্র: প্রথম আলো