ট্রাম্প ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন সি চিন পিংকে। চীনের প্রেসিডেন্টের এই সফরকে যুক্তরাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে—এতেই পরিষ্কার হয়। ২০১৬ সালে সর্বশেষ ওয়াশিংটন সফরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাৎ পেতে সিকে অপেক্ষা করতে হয়েছিল।চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর ঘিরে ‘ব্যতিক্রমী’ প্রস্তুতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী বৃহস্পতিবার সিকে স্বাগত জানাতে ট্রাম্প নিজেই জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ ঘাঁটিতে যাবেন। মার্কিন প্রেসিডেন্টদের সাধারণত কাউকে এভাবে স্বাগত জানাতে দেখা যায় না।বিশ্লেষকেরা বলছেন, চীনের প্রেসিডেন্টকে ট্রাম্পের ব্যক্তিগতভাবে স্বাগত জানানোর সিদ্ধান্তে বোঝা যায়, তিনি চীনা প্রেসিডেন্টের এই সফরকে কতটা গুরুত্ব দিচ্ছেন।
এক দশকে বিশ্বমঞ্চে চীনের অবস্থানে যে বড় ধরনের পরিবর্তন এসেছে, সিকে স্বাগত জানানোর জন্য ট্রাম্পের প্রস্তুতিতে তা স্পষ্ট।
সূত্র: প্রথম আলো