জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি ছিল ব্যস্ততায় ভরা। মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে স্বাগত প্রাতরাশে অংশ নেন তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দেন সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে। দিনজুড়ে ছিল কূটনৈতিক যোগাযোগ ও গুরুত্বপূর্ণ বৈঠক।
প্রথম দিনের বিভিন্ন কর্মসূচির ছবি নিয়ে এই ছবির গল্প।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
জন এফ কেনেডি বিমানবন্দর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রজাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস (বাঁয়ে)।
সূত্র: প্রথম আলো