‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ: জাতীয় মনন-সংরক্ষণের একটি চেষ্টা’ শীর্ষক আলোচনায় অতিথিরা। রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে, ২২ সেপ্টেম্বরগত ২০০ বছরের বাঙালি চিন্তকদের নির্বাচিত রচনা নিয়ে প্রায় ৭৫ হাজার পৃষ্ঠার সংকলন ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ’ প্রকাশ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
ইতিহাস, দর্শন, ধর্ম, শিল্প, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, পরিবেশ, চলচ্চিত্র, সংগীত, ভাষা, সংস্কৃতি, নারী, সমাজ ও শিক্ষা—এই ১৬টি বিষয়ে রচনাগুলো সংকলিত হয়েছে। ২০৯ খণ্ডে প্রকাশিত হয়েছে এই গ্রন্থমালা। এর প্রধান সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ১৬টি বিষয়ে দেশের অভিজ্ঞ ও গবেষকদের সমন্বয়ে গঠিত সম্পাদনা পরিষদ সংকলনটি সম্পাদনা করেছে।এই সংকলন নিয়ে মঙ্গলবার রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্র ও ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের যৌথ উদ্যোগে দিনব্যাপী বইমেলা ও সেমিনারের অংশ হিসেবে সকাল ১০টায় কলেজের মিলনায়তনে ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ: জাতীয় মনন-সংরক্ষণের একটি চেষ্টা’ শীর্ষক আলোচনা হয়।
সূত্র: প্রথম আলো