আমি কানে মাঝে মাঝে কিছুটা কম শুনি।তাতে অবশ্য আমার বিশেষ কোনো অসুবিধা হয় না। অন্যদেরও অসুবিধা হওয়ার কথা নয়। মফস্সল শহরের ঘিঞ্জি এলাকায় চিপা গলির চারতলা বাড়ির দোতলায় কোন অধম বাস করে, সে কানে শুনলেই কী, আর না শুনলেই–বা কী! দিনকাল বেশ ভালোই যাচ্ছিল।
খালি বাসায় বাজার করে আনার পর আম্মুর রুদ্রমূর্তি দেখে আন্দাজ করতাম, জগতে এই একটি ব্যক্তিই আমার সমস্যা নিয়ে বড্ড চিন্তিত।এই যেমন সেদিন আম্মু আমাকে আলু, লাউ, পটোল, ধনেপাতা, কাঁচামরিচ আনতে বললেন। সঙ্গে আনতে বললেন মাছ।মাছের বাজার জায়গাটা আমি খুব ভয় পাই।
ভূতে বিশ্বাস করিনি কোনো দিন, তবু ওই একটা জায়গায় গেলে আমার সব বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা লোপ পায়।কে জানে, অতৃপ্ত মাছের আত্মা...চারদিকে আঁশটে গন্ধ, অনেক মানুষের কথাবার্তা।
সূত্র: প্রথম আলো