যেকোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত ও বোঝাপড়ার শিকার হয়েছে চীন। বিষয়টি যদি আপনার কাছে রহস্যময় মনে হয়, তবে বুঝতে হবে, ঐতিহাসিক স্মৃতি আসলে বেশ ক্ষণস্থায়ী। আগের দুর্যোগগুলোতে যুক্তরাষ্ট্র কোনোমতে সামলে উঠলেও চীনের ক্ষেত্রে একই ভুলের পুনরাবৃত্তি হবে অত্যন্ত ভয়াবহ ও ধ্বংসাত্মক।
আর ঠিক এ কারণেই চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩০-এর দশকে আগ্রাসন চালানো জাপানি ফ্যাসিবাদের বিরুদ্ধে চীনের চিয়াং কাই-শেককে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র।
রুজভেল্ট প্রশাসন ধরে নিয়েছিল যে চিয়াংয়ের জাতীয়তাবাদীদের অধীনে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ‘বিগ ফোর’ ক্ষমতার একটি হয়ে উঠবে।যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যচুক্তি কি আসলেই সম্ভবকিন্তু ১৯৪৬ থেকে ১৯৪৯ সালের গৃহযুদ্ধে মাও সে–তুংয়ের নেতৃত্বাধীন চীনা কমিউনিস্টরা যখন বিজয়ী হলো, তখন ওয়াশিংটন চরম ধাক্কা খেল।
সূত্র: প্রথম আলো