কুইট ইন্ডিয়া (ভারত ছাড়) স্লোগানের জনক কে? যেহেতু এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী, তাই সাধারণ ধারণা হলো এ কৃতিত্ব তাঁরই। কিন্তু আরেকটি শক্তিশালী দাবি পাওয়া যায়। এ স্লোগানের জনক তৎকালীন ভারতের স্বাধীনতা কর্মী ও সমাজতান্ত্রিক নেতা ইউসুফ মেহরলি।
‘গান্ধী অ্যান্ড বোম্বে’ বইয়ে লেখক কে গোপালাসোয়ামি এ দাবির সপক্ষে একটি ঘটনা তুলে ধরেছেন—‘শান্তিকুমার মোরারজির বর্ণনা মতে, গান্ধী স্বাধীনতা আন্দোলনের জন্য চমৎকার একটি স্লোগান তৈরির জন্য মুম্বাইয়ে তাঁর সহকর্মীদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন (তবে বৈঠকটি কবে হয়েছিল তা উল্লেখ নেই)। একজন প্রস্তাব দিলেন “গেট আউট”। গান্ধীর তেমন পছন্দ হলো না। রাজাগোপালাচারি “রিট্রিট” বা “উইথড্র” এ দুটি স্লোগানের কথা বললেন। এ দুটোও টিকল না।
ইউসুফ মেহরলি প্রস্তাব করলেন “কুইট ইন্ডিয়া”।
সূত্র: প্রথম আলো