এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এমন কিছু শিক্ষার্থী আছে, যাদের জীবনের গল্প অন্যদের জন্য অনুপ্রেরণার। অদম্য মেধাবীদের নিয়ে প্রথম আলোর বিশেষ আয়োজনে আজ থাকছে চার শিক্ষার্থীর কথা।মায়ের মৃত্যুর পর পড়ার টেবিলে বসার আগে তাদের কাউকে রান্না শেষ করতে হয়েছে। বাবার মৃত্যুর পর পড়ার খরচ জোগাতে কাউকে টিউশনি করতে হয়েছে।
কেউ ছুটির দিনে অন্যের জমিতে কাজ করেছে, আবার কারও বাবার সামর্থ্য না থাকায় এসএসসি পরীক্ষায় বসাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে থেমে যায়নি পড়াশোনা। অভাব আর নানা প্রতিকূলতার মধ্যেও চার শিক্ষার্থী এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। ভালো ফলের পর তাদের চোখে এখন বড় হওয়ার স্বপ্ন।
কিন্তু সেই স্বপ্নের পথে সামনে আবারও বাধা—উচ্চশিক্ষার খরচ।সংসার সামলে জেলায় প্রথম অনুশ্রী অনুশ্রী দে‘মেয়েমানুষ, মন দিয়ে শুধু পড়ালেখাটা করো।’ মেয়েকে প্রায়ই এ কথা বলতেন তাপসী রানী দে।
সূত্র: প্রথম আলো